বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

বাঁশখালীতে রোপা আমন প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews