রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে জামায়াতের গণমিছিল, সমাবেশে এমপির হুঁশিয়ারি বাঁশখালীতে সংঘর্ষ: ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বাঁশখালীতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১; আহত অন্তত ৮ বাঁশখালীতে মাছের ঘেরের ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত ১, আহত ২ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত টেকসই ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের বাঁশখালীতে ৩০ দুস্থ ও বিধবা নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন জহিরুল ইসলাম এমপি বাঁশখালীতে কৃষি পুনর্বাসন কর্মসূচি: প্রায় ৭ হাজার কৃষক পেলেন আমন বীজ বাঁশখালীতে পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাঁশখালীতে বন্যাদুর্গত ৩৬৫ পরিবারকে সেভ দ্য চিলড্রেনের নগদ সহায়তা প্রদান শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতে সতর্কতার আহ্বান জানালেন ছাত্রদল নেতা সবুর

যোগদানের এক মাসেই চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালী থানার রবিউল হক

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মে-২০২৬ মাসের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. রবিউল হকের নেতৃত্বে মে-২০২৬ মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে। তিনি ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং সভা, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রাখছেন। এ সময়ে থানায় মোট ৪৯টি মামলা রুজু এবং সমসংখ্যক মামলার নিষ্পত্তি করা হয়। এছাড়া ১২৫টি বিভিন্ন ধরনের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

ওয়ারেন্ট তামিল কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। মে মাসে ৬০টি ওয়ারেন্ট তামিলের মাধ্যমে আসামি গ্রেপ্তার করা হয় এবং ১৭৬টি ওয়ারেন্ট রিকলসহ অন্যান্য উপায়ে নিষ্পত্তি করা হয়। একই সময়ে নিয়মিত মামলায় ৭৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানেও বাঁশখালী থানা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন অভিযানে ২ হাজার ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। ৬টি মাদক মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে নিরলসভাবে কাজ করেছে বাঁশখালী থানা। পাশাপাশি নিয়মিত টহল জোরদারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বাঁশখালী থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাঁশখালী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বিভিন্ন থানায় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২ মে আনুষ্ঠানিকভাবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. রবিউল হক। যোগদানের অল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে থানার বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews