বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালীতে ইয়াবা বিক্রেতা ও সেবনকারী আটক, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের জহুশপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে জহুশপাড়া এলাকার মৃত লেদু মিয়ার ছেলে মো. নুরুল আবছারকে (২৬) নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আবছার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা চালানো হলেও তিনি বিভিন্ন কৌশলে আত্মগোপন করে আসছিলেন।

অভিযান চলাকালে নুরুল আবছার ভিডিও স্বীকারোক্তিতে জানান, তিনি প্রায় এক বছর ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া নিয়মিত চার থেকে পাঁচজন বন্ধুকে নিয়ে ইয়াবা সেবনের আসর বসাতেন বলেও স্বীকার করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন। সর্বশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

পরে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালত মাদকসেবনের দায়ে নুরুল আবছারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি, যা সমাজে নানা ধরনের অপরাধের জন্ম দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদকমুক্ত বাঁশখালী গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘যেখানেই মাদকের তথ্য পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews