বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালীতে মাদকের আসরে এসিল্যান্ড এর অভিযান, দুইজনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) বাঁশখালী পৌরসভা ও খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত সাঁড়াশি অভিযানের সময় নোয়াপাড়া এলাকায় অলি মিয়ার দোকানের উত্তর পাশে একটি বসতবাড়ি থেকে মৃত তাহের উদ্দিনের ছেলে বোরহান উদ্দিনকে (৫২) নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার বাড়িতে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোরহান উদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডা বসত। এতে এলাকাবাসী নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন।

একই দিনে খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে মৃত আশরফ আলীর ছেলে মনজুরকে (৪৫) নিজ বাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আসর বসিয়ে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকাসক্ত অবস্থায় আটক হওয়ায় বোরহান উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মনজুরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক থেকেই চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ নানা ধরনের অপরাধের জন্ম হয়। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রশাসন মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews