বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শীলকূপে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন দুই হাজারের বেশি রোগী বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে প্রত্যাশী, বিতরণ হলো ১ হাজার ফুড প্যাক বন্যার ক্ষত শুকায়নি, কিস্তির তাগাদায় বিপর্যস্ত বাঁশখালীর হাজারো ঋণগ্রহীতা পরিবার বাঁশখালীজুড়ে সাড়ে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করলেন চমেকের ডা. আসিফুল হক বাঁশখালীর কাথারিয়ায় বন্যার্তদের মাঝে শ্রমিক মজলিসের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৬ বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১২০০ জন বন্যাকবলিত ২৫ পরিবারকে ঢেউটিন দিল মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বাঁশখালীতে ট্রলিং বোটে অভিযান, ৫ হাজার কেজি মাছ জব্দ, ৬ আটক বন্যাকবলিত শীলকূপে শনিবার এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চাম্বল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আবেদীনের স্ত্রী কুমকুম সুলতানা তার স্বামী, সন্তান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বাঁশখালী উপজেলা মহিলা দলের নেত্রী রুবি আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কুমকুম সুলতানা বলেন, তার স্বামী ফয়সাল আবেদীন দীর্ঘদিন ধরে চাম্বল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম ডা. জয়নাল আবেদীন হানুর পুত্র।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, রুবি আক্তার ইউনিয়ন পরিষদে সেবা গ্রহণের সূত্র ধরে ফয়সাল আবেদীনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং পরবর্তীতে বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন। একপর্যায়ে হুমকি ও চাপের মুখে ফয়সাল আবেদীন নোটারি পাবলিকের মাধ্যমে রুবি আক্তারকে বিয়ে করতে বাধ্য হন বলে তিনি দাবি করেন।

কুমকুম সুলতানার ভাষ্য অনুযায়ী, বিয়ের পর রুবি আক্তার ফয়সাল আবেদীনকে প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় তিনি তাদের পারিবারিক জীবনে নানা সংকট সৃষ্টি করেন বলেও অভিযোগ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রুবি আক্তারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরপুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত এবং উভয় পক্ষের সম্মতিতে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে কুমকুম সুলতানা আরও বলেন, বিবাহবিচ্ছেদের পরও রুবি আক্তার বিভিন্নভাবে তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, রুবি আক্তারের সঙ্গে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে এবং এর মাধ্যমে তার স্বামী ও সন্তানদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

এ পরিস্থিতিতে দেশের প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার স্বামী, সন্তান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফয়সাল আবেদীনের বোন শাকিলা জাহান, লিজা আক্তার, নুর আক্তার, আয়শা বেগম, শালেহা বেগমসহ কয়েকজন প্রতিবেশী নারী।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে রুবি আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews