বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শীলকূপে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন দুই হাজারের বেশি রোগী বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে প্রত্যাশী, বিতরণ হলো ১ হাজার ফুড প্যাক বন্যার ক্ষত শুকায়নি, কিস্তির তাগাদায় বিপর্যস্ত বাঁশখালীর হাজারো ঋণগ্রহীতা পরিবার বাঁশখালীজুড়ে সাড়ে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করলেন চমেকের ডা. আসিফুল হক বাঁশখালীর কাথারিয়ায় বন্যার্তদের মাঝে শ্রমিক মজলিসের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৬ বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১২০০ জন বন্যাকবলিত ২৫ পরিবারকে ঢেউটিন দিল মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বাঁশখালীতে ট্রলিং বোটে অভিযান, ৫ হাজার কেজি মাছ জব্দ, ৬ আটক বন্যাকবলিত শীলকূপে শনিবার এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ, কাভার্ড ভ্যানচালকের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে এক কাভার্ড ভ্যানচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পালেগ্রাম এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় মো. মাঈনুদ্দীন (২৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার কাথরিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাভার্ড ভ্যানচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় জনসমক্ষে অসংলগ্ন আচরণ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়।

পরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত থাকার বিষয়টি স্বীকার করেন।

অভিযোগের সত্যতা, অভিযুক্তের স্বীকারোক্তি এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। জনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews