শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন বাঁশখালীতে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘এক দিনে লক্ষ বৃক্ষ’ কর্মসূচিতে শীলকূপে সাড়ে তিনশত চারা রোপণ ও বিতরণ বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন পুঁইছড়িতে বন বিভাগের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

কাথারিয়ায় বিট পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জানালেন– ওসি রবিউল হক

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। সভা পরিচালনা করেন বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন কাথারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আলহাজ নুরুল কবির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, কাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জোবাইরুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান, বিএনপি নেতা ওসমান গণি, সাদুর রশিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান, কৃষকদল নেতা নেজাম উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান তারা।

সভায় ওসি মো. রবিউল হক বলেন, ‘বিট পুলিশিং হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাঁশখালী থানা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews