বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালীর শীলকূপে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, ওষুধ ও বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা ওয়াশিংটন বড়ুয়া (৩৮) দীর্ঘদিন ধরে টাইম বাজারে ‘নীলাদ্রি ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। গত ৬ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াশিংটন বড়ুয়া জানান, প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান, দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে এবং নগদ টাকা ও মালামাল চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকার ওষুধ, ৬৫ হাজার টাকা নগদ অর্থ, একটি নেবুলাইজার মেশিন এবং একটি ডায়াবেটিস পরিমাপক মেশিন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দোকানের ভেতর থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি লুঙ্গি আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াশিংটন বড়ুয়া বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘অভিযোগটি আমরা গ্রহণ করেছি। ঘটনাস্থল পরিদর্শনসহ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews