বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শীলকূপে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন দুই হাজারের বেশি রোগী বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে প্রত্যাশী, বিতরণ হলো ১ হাজার ফুড প্যাক বন্যার ক্ষত শুকায়নি, কিস্তির তাগাদায় বিপর্যস্ত বাঁশখালীর হাজারো ঋণগ্রহীতা পরিবার বাঁশখালীজুড়ে সাড়ে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করলেন চমেকের ডা. আসিফুল হক বাঁশখালীর কাথারিয়ায় বন্যার্তদের মাঝে শ্রমিক মজলিসের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৬ বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ১২০০ জন বন্যাকবলিত ২৫ পরিবারকে ঢেউটিন দিল মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বাঁশখালীতে ট্রলিং বোটে অভিযান, ৫ হাজার কেজি মাছ জব্দ, ৬ আটক বন্যাকবলিত শীলকূপে শনিবার এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাঁশখালীতে খাবারে বিষক্রিয়ার সন্দেহ, হাসপাতালে একই পরিবারের ৫ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে রাতের খাবার খেয়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন অচেতন হয়ে পড়েছেন।খাবারের সঙ্গে বিষাক্ত বা নেশাজাতীয় কোনো দ্রব্য মেশানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বাড়িতে লুটপাটের অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার মো. ইউসূফের বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন–মো. ইউসূফ (৪৭), তার স্ত্রী ফরিদা বেগম (৪২), ছেলে মো. মিনহাজ (২৪), এরফান (১৭), মেয়ে জেরিন আক্তার (১৯) এবং ইউসূফের ভাতিজা আব্দুর রহিম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউসূফের বাড়ির পাশে একটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর জন্য পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সেই সুযোগে কেউ ঘরে প্রবেশ করে রান্না করা খাবারে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে রাতে ওই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন।

ইউসূফের দশ বছর বয়সী জেনি আক্তার নামে এক মেয়ে ওই রাতে খাবার না খাওয়ায় সুস্থ রয়েছে। তার ভাষ্যমতে, এক ব্যক্তি তাকে দেশীয় অস্ত্র দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে খাটের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে শুক্রবার সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।’

চাম্বলস্থ বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুনুল কবির বলেন, ‘খাদ্যে বিষাক্ত কোনো দ্রব্য প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে অবশিষ্ট খাবারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews