বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টায় চাম্বল বাজারস্থ আয়ান পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের।

শিক্ষানুরাগী ও সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান চৌধুরী, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নুর, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন খাঁন, নেপচুন পাবলিকেশন এর প্রকাশক মো. নুর খান, ছকিনা আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী এনামুল হক, বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাষ কুমার শাহা এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফোরকান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পরিচালক কামরুল হাছান ও পরিচালক মোহাম্মদ রমিজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে তারা আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রজন্মই উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের বলেন, ‘মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। তারা বাঁশখালী গোল্ড মেডেল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত গোল্ড মেডেল-এ ৫ জন, ট্যালেন্টপুলে ৪০ জন, সাধারণ গ্রেডে ১৭০জন কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বৃত্তিপরিক্ষায় বিভিন্ন উপজেলার ১৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews