শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মাদকবিরোধী অভিযান: বিক্রেতা-সেবনকারীর কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক গাঁজা বিক্রেতা ও এক সেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটেক এলাকার শ্রী শ্রী কালিমন্দির মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা মিল্টন পাল (৪৫) ও ননাই দে (৪২) কে আটক করা হয়। এদের মধ্যে মিল্টন পাল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মিল্টন পাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং অভিযানের দিন সন্ধ্যা থেকে অভিযান পরিচালনার সময় পর্যন্ত কয়েক দফায় গাঁজা বিক্রি করেছেন।
অন্যদিকে একই স্থান থেকে ননাই দে-কে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিল্টন পালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ননাই দে-কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় রামদাস মুন্সির হাট তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews