শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালী রুটে ৩ কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী গার্লস কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে নেওয়া হচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সন্দেহভাজন সিএনজিটি চেকপোস্ট এলাকায় পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোনাপাড়া এলাকার মো. সলিম উল্লাহ (৪৩), কুতুবজুম এলাকার মো. হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

জানা যায়, আটক ব্যক্তিদের ব্যবহৃত সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews