বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প

এলাকাবাসীর সহায়তায় আটক, চেচুরিয়ায় মদপানে দুইজনের জেল-জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় মদ্যপ অবস্থায় দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) পরিচালিত অভিযানে তাঁদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নমপাড়া এলাকার বাসিন্দা অরুণ দাস (৪৫) ও কাজল সিংহ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে মদ্যপান করছিলেন। এ সময় এলাকাবাসী তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালত পরিচালনায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ বেড়েছে। বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে পাহারা বসিয়ে মাদক ক্রয়-বিক্রয় বন্ধে তৎপরতা চালানো হচ্ছে, যা মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews