বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা

শীলকূপে কৃষকের সাথে এ কেমন শত্রুতা: রাতের আঁধারে করলা ক্ষেত নিধন

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এক কৃষকের তীঁত করলা ক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, শীলকূপের উত্তর বিল এলাকায় ১ কানি জমিতে করলা চাষ করেছিলেন মোহাম্মদ শফি। ভালো ফলনের আশায় নিয়মিত পরিচর্যা করে আসছিলেন তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওই ক্ষেত থেকে করলা বাজারে তোলাও শুরু করেন। তবে গত সোমবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতাবশত তার প্রায় ৫ গণ্ডা জমির করলা ক্ষেত কেটে নষ্ট করে দেয়।

মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন শফি। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে করলা চাষ করেছি। ফলনও ভালো হচ্ছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে এভাবে ক্ষেত কেটে দিল—এটা খুবই কষ্টের। এতে আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক মো. শফি উল্লাহ বলেন, ‘একজন কৃষকের ফসল নষ্ট করা মানে তার পরিবারের ওপর আঘাত করা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

স্থানীয় জনপ্রতিনিধিরাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের এক সদস্য বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভুক্তভোগী কৃষক মোহাম্মদ শফি জানান, দোষীদের শনাক্ত করা গেলে তিনি মামলা করবেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews