শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:: সমুদ্রে চলমান ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণের দায়ে চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে একটি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়েছে। একই সঙ্গে নৌযান মালিককে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালী উপজেলার শেখেরখীল–গন্ডামারা সংলগ্ন মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বাঁশখালী এবং বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের একটি বিশেষ দল।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাটখালী এস আলম জেটির অদূরে ‘এফবি রহিম’ নামের একটি ছয় সিলিন্ডার বিশিষ্ট নৌযানকে মাছ আহরণের সময় আটক করা হয়। এ সময় নৌযান থেকে ৪১ ড্রাম সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ মাছের আনুমানিক ওজন ১ হাজার ২৩০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

নিষেধাজ্ঞা অমান্য করায় নৌযান মালিককে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। পরে জব্দ মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে একই পরিমাণ অর্থে বিক্রি করা হয়। এতে জরিমানা ও নিলাম মিলিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার টাকা আদায় হয়।

অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। এতে সহযোগিতা করেন পিও (সিসি) এম. এ রশীদ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলজুড়ে প্রচার-প্রচারণা ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews