শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে বডবটি-অটোরিকশা সংঘর্ষে লবণ শ্রমিক নিহত, চালকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেপরোয়া গতির অটোরিকশা ও বডবটি (মোটর চালিত ভ্যান) গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আবু ছিদ্দিক (২৫) নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ব্রিকফিল্ড সংলগ্ন মোজাফ্ফর সওদাগর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিক অটোরিকশাযোগে পশ্চিম দিক থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বডবটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু ছিদ্দিক উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোজার বাপের বাড়ি এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও লবণ শ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে অটোরিকশা চালক মিয়া হোসাইন এবং অজ্ঞাতনামা বডিবটি চালকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে অটোরিকশা ও বডিবটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আবু ছিদ্দিক, পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews