শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

মাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক শিশুকে জোর করে কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ার একটি কবরস্থানের পাশের সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় ১০ বছর বয়সী এক শিশু স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে জোর করে ধরে রেখে কীটনাশক পান করায় বলে অভিযোগ উঠে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে এটিকে ‘ওপিসি (অর্গানোফসফরাস কম্পাউন্ড) পয়জনিং’ হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ ফারুক বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. তারেক (২২)–কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতার আসামী চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews