শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে খেলাফত মজলিসের ইফতার মাহফিল: ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলা এবং বিভেদ ভুলে ঐক্যের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাঁশখালী উপজেলার জলদী পৌরসভার লক্ষ্মী প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত আরবান স্পাইসি রেস্টুরেন্টে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস বাঁশখালী উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ক্বারী ফজলুল করিম জিহাদী, নেজামে ইসলামী বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন জসিম, নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়ক মুশফিকুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা আহমুদুর রহমান, দক্ষিণ জেলার নির্বাহী সদস্য মাওলানা সাদুর রশিদ সেলিম, মাওলানা আব্দুল মাবুদ এবং এনসিপি নেতা আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিস বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা আজগর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহাবুবুর রহমান হানিফ বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইসলামপন্থী শক্তিকে রাজনীতির মাঠে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের সমর্থন নিয়ে ইসলামপন্থী শক্তি এগিয়ে যাবে। আগামী দিনে প্রশাসনের সর্বস্তরে ইসলামপন্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা এগারো দলীয় জোটের যে ঐক্য গড়ে তুলেছি, কাঙ্ক্ষিত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই ঐক্য অটুট থাকবে।’

বক্তারা বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক ঐক্যের শিক্ষা দেয়। বিভেদ ভুলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews