শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোটসহ ১৮ লাখ টাকার জাল উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ এক জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উক্ত এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

এ সময় আভিযানিক দল বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করে এবং এক জেলেকে আটক করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটক জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মাছ ধরা প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews