মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

শীলকূপে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেইন্যাপাড়া ওসমান কমিউনিটি সেন্টারের হলরুমে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন এমএ।

শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইউনুচ’র সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাহাদুর আলম হিরণ, আল-হেরা হজ এজেন্সির স্বত্বাধিকারী মোরশেদুল আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাছন আহমদ ডিলার, সাবেক সদস্যসচিব হাজী ইউনুচ, সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী সওদাগর এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর প্রতি তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews