রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাংলাদেশে একমাত্র চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় বাঁশখালী ঋষিধামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌরহিত্য করেন ঋষিধাম ও তুলসীধাম, বাঁশখালীর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ঋষিকুম্ভ ও কুম্ভমেলা মানবকল্যাণ, ধর্মীয় সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভায় সভাপতিত্ব করেন ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কাঞ্চন বিশ্বাস, অর্থ সচিব শ্রী তড়িৎ কান্তি গুহ, শিক্ষক শ্রী খোকন চক্রবর্তী এবং মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝুন্টু কুমার দাশসহ পরিষদের কর্মকর্তা দোলন দাশ, নারায়ণ মল্লিক, রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ, সুমন দেব, অমিত বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও এর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা মেলাকে সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভাটি সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় ছিল ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমনের সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews