মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তারা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মুহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লেয়াকত আলী (স্বতন্ত্র), মুহাম্মদ মূসা (নেজামে ইসলাম পার্টি), হাফেজ রুহুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল মালেক (সুন্নী জোট), আরিফুল হক (গণঅধিকার পরিষদ), কফিল উদ্দীন চৌধুরী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) এবং এহছানুল হক (বাংলাদেশ মুসলিম লীগ)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মুহাম্মদ নেছার উদ্দীন (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মীর দোস্ত মুহাম্মদ খান (স্বতন্ত্র) নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ নয়জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews