রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রশানের মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী প্রধানসড়কে সর্বসাধারণের ব্যবহার্য পথ ও ফুটপাত দখলমুক্ত করতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে দখল করা স্থাপনা অপসারণ করা হয় এবং পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি প্রতিষ্ঠান থেকে মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, ‘নাপোড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছিল। তাছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও বলেন,’সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় যান চলাচল ও পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। মোবাইল কোর্টের অভিযানে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চালানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews