রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও প্রায় ছয় হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল বাঁশখালী উপজেলার খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি ট্রলিং জাল এবং প্রায় ছয় হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

আটকের পর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, বাঁশখালী-এর উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। পরে মালিক পক্ষের কাছ থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণের মাধ্যমে বোটটি তাদের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে উদ্ধারকৃত সামুদ্রিক মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং অবৈধ ট্রলিং জালগুলো বিনষ্ট করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ট্রলিং কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews