রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনকারী একটি মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় মিনিট্রাকসহ আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।’

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews