রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থনে আসন্ন যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শীলকূপ টাইম বাজারের জাফর কনভেনশন হলরুমে আয়োজিত এ প্রস্তুতি সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘আগামী ১৩ ডিসেম্বর শনিবার বেলা ২টা ১৫ মিনিটে জলদী হাই স্কুল মাঠে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের দাঁড়িপাল্লার সমর্থনে যুব-ছাত্র, নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানাচ্ছি।’

অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি থাকবেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আবদুর রহিম, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমীর মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক গণসমাবেশের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সমর্থনকে আরও বেগবান করা হবে। সকল স্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews