মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে মোবাইল কোর্টে ৭ ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ৭টি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্টানগুলো হল- নিগমানন্দ মেডিকেল হল, আক্তার মেডিকেল হল, ফাহিম মেডিকো, নিউ ইসলামিয়া ফার্মেসি, ইকবাল মেডিকেল হল, মদিনা ফার্মেসি, মায়ের দোয়া ফার্মেসি।

রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জলদী পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল, এবং নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ মজুদ ও বিক্রি করা হচ্ছিল।

এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ৭টি মামলায় ৭ জনকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রাম এর দুইজন ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ হাসান ও মো. ফজলুল হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন— “মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে ওষুধ বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে ফার্মেসিগুলো মনিটরিং করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews