শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প

বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগর উপকূলে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের পুরাতন লঞ্চঘাট এলাকার সাগর তীরে লাশটি দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সকালে সাগর পাড়ে ভেসে আসা মরদেহটি পড়ে আছে সাগর তীরে। লোকটির গলায়, চোখে এবং বিশেষ অঙ্গে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তার পরনে লুঙ্গি ও সেন্ডু গেঞ্জি ছিল। জোয়ারের পানিতে লাশটি আবার ভেসে যেতে পারে আশঙ্কায় লোকজন রশি দিয়ে একটি ব্লকের সাথে বেঁধে রেখেছিল। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খুদুকখালী বেড়িবাঁধ এলাকার পাশে সাগরে একজন পুরুষের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর চমেকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews