রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

অপারেশন ডেবিল হান্ট: বাঁশখালীতে মঈন্যা ডাকাতসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩২৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা:::

দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামের বাঁশখালীতে গত ২৪ ঘন্টায় নাশকতা মামলার আসামী মঈন্যা ডাকাতসহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নাশকতার সাথে জড়িত ২জন এবং সাজাপ্রাপ্ত পলাতক একজন সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মুস্তফা আলীর পুত্র মাঈনুদ্দীন প্রকাশ মঈন্যা ডাকাত (৪০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ১ নম্বর ওয়ার্ডের ছাবের আহমদের পুত্র মো. রাশেদুল ইসলাম (২৬), সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনজিরতলা গ্রামের আব্দুর রহিমের পুত্র নাজিম উদ্দিন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালীতে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ত মাঈনুদ্দীন ও রাশেদুল। নাশকতা ছাড়াও এদের বিরোদ্ধে নানা অপরাধের অভিযোগও রয়েছে বলে জানা যায়। এ ছাড়া অপর আসামী নাজিম উদ্দিন একবছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশের চৌকস টিম। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews