রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

অপারেশন ডেবিল হান্ট: বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার দিবাগত রাত (১৪ ফেব্রুয়ারী) দেড়টা থেকে তিনটা পর্যন্ত নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামীরা হলেন- বাহারছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার হারুনর রশিদের পুত্র মো. রুবেল (৩৪), একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের রত্ননপুর এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র কোরবান আলী (৪২), ছনুয়া ইউনিয়নের খুদুকখালীর আবাখালী এলাকার মাহাবুবর রহমানের পুত্র মো. আব্দুল গফুর (৪৮)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরোদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews