শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নজরুল ইসলাম প্রকাশ মুনু (৩৫)কে নগরের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৭।

গ্রেপ্তার নজরুল ইসলাম বাঁশখালী উপজেলার শীলকুপ এলাকার জামসেদ আলীর ছেলে।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বাঁশখালী থানায় দায়ের করা ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নজরুল ইসলাম প্রকাশ মুনু বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংস্থাটির তথ্যমতে, বাঁশখালী থানার মামলা নম্বর ২৫(৯)২০২৩-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০২৫)-এর ৭/৯(৩) ধারায় নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর নজরুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews