শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

মেয়ে-পুত্রবধূর ঝগড়ার জেরে কালীপুর ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব স্যবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলে ও মেয়ের লাঠির আঘাতে মো. শাহজাহান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদন্ডী নিদা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শাহজাহান কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী নিদা গাজী বাড়ির নুরুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শাহজাহানের মেয়ে অভি মনি (২০) ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে শাহজাহান মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর পুত্রবধূর গায়েও একটি চড় লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত প্রকাশ মোবারেক হোসেন (২৪) ও মেয়ে অভি মনি বাবাকে গাছের লাঠি দিয়ে মারধর করেন।

লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে শাহজাহান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত প্রায় ২টার দিকে স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ‘রাতে শাহজাহানের মেয়ে ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে তিনি মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় পুত্রবধূর গায়েও একটি চড় লাগে। পরে তাঁর ছেলে এসে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।’

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ও মেয়ে মিলে বাবাকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

ছবি: নিহত পিতা মো. শাহজাহান (৪৩) এবং ঘাতক ছেলে শওকত প্রকাশ মোবারেক হোসেন (২৪)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews