শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

এসএসসি’র ফলাফলে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের বাজিমাত, পাশের হার ৭৯.০৭%

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সংলাপ শিক্ষা ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্যের শীর্ষে রয়েছে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাশের হার দাঁড়িয়েছে ৭৯.০৭ শতাংশ। উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে।

বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসের ফলাফল বিবরণী অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৮৩ জন। উপজেলায় সামগ্রিক পাশের হার ৫৪.৬৯ শতাংশ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭০ জন উত্তীর্ণ হয়ে পাশের হার অর্জন করেছে ৭২.০৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়। ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটির পাশের হার ৭১.৭৭ শতাংশ। চতুর্থ স্থানে থাকা সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৯.৮৬ শতাংশ।
এ ছাড়া কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৮.৩৭ শতাংশ, পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৭.৯৫ শতাংশ, হাজীগাঁ বরুমছড়া উচ্চ বিদ্যালয়ের ৬৭.০৯ শতাংশ এবং বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ৬৬.১৮ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাশের হার ৬০ শতাংশের ওপরে থাকলেও কিছু প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে রয়েছে। সর্বনিম্ন পাশের হার বি.বি. চৌধুরী উচ্চ বিদ্যালয়ে–১৩.৪৩ শতাংশ। প্রতিষ্ঠানটির ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৯ জন।

সার্বিক ফলাফলে শীর্ষস্থান অর্জন করায় বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিশেষ করে ৭৯.০৭ শতাংশ পাশের হার নিয়ে উপজেলার সেরা হওয়া প্রতিষ্ঠানটির এবারের এসএসসি ফলাফলকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews