বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

মঞ্চ প্রস্তুত, বানভাসির অপেক্ষা– রোববার বাঁশখালীতে তারেক রহমানের ঐতিহাসিক সফর

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার চট্টগ্রামের বাঁশখালী সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তাঁর চট্টগ্রাম ও বাঁশখালী সফরকে ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি ও ত্রাণ সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রথমে বন্যায় স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে। তাঁর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সভায় দলীয় নেতারা প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

লায়ন হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর স্থানীয় মানুষের জন্য আবেগ ও গৌরবের বিষয়। এ সফরকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর একটি ঐতিহাসিক আয়োজন। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিতে হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায়ও মানুষের উপস্থিতি বাড়ছে। শনিবার সকাল থেকে সেখানে জনতার উপচেপড়া ভিড় দেখা গেছে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews