বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার

চাম্বল বাজারে জামায়াত ইসলামী যুববিভাগের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাম্বল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাম্বল বাজারের উত্তর ও দক্ষিণ অংশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্নান কনভেনশন সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার এহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল জলিল মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও পুইছড়ী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা হোছাইন হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক দেলাওয়ার হোছাইন সাঈদী ও ইমরানুল কাদের জিসান, সমাজসেবক শাহাদাত হোছাইন, মহানগর যুব নেতা রিয়াজ উদ্দিন, চাম্বল ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক হুমায়ুন মোরশেদ, ইউনিয়ন যুব নেতা এনামুল হক, মাওলানা ক্বারী জহিরুল ইসলাম হেলালী, গন্ডামারা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সায়েম ইসলাম, শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু হানিফ, চাম্বল ইউনিয়ন যুব নেতা মো. ইমরানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

আয়োজকদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে পলাতক চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি, জামায়াত, এনসিপি ও জুলাই আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে চাম্বল ইউনিয়ন যুব বিভাগ এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews