শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দুই যুবকের জেল

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জুন) স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবনসহ বিভিন্ন মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন।

বুধবার স্থানীয় জনতা দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও ফুটেজ, স্থানীয়দের সাক্ষ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন (৩২)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের ছেলে মো. সরোয়ার আলম (৩৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews