বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

শীলকূপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশন

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য রুকনুল ইসলাম, জসিম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews