রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যুগ্ম সদস্য সচিব হলেন শহিদুল ইসলাম সাগর কাথরিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আফনানের কিশোরগ্যাং খোরশেদের তাণ্ডবে অতিষ্ঠ শীলকূপ-মাইজপাড়ার বাসিন্দারা, রাত হলেই বাড়ে আতংক অপহরণের পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে, যেভাবে উদ্ধার হলেন বাঁশখালীর ব্যবসায়ী হাসান ভক্তি ও শ্রদ্ধায় বাঁশখালীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী ৩দিনপর উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ বাঁশখালীতে বিএনপি নেতা ডিলার দুলাভাইয়ের চাল শ্যালকের দোকানে, চালের বস্তা জব্দ বাঁশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, প্রতিহত করল প্রশাসন বাঁশখালীর পুকুরিয়ায় আগুনে পুড়ল তিন বসতঘর, ক্ষতি ১৫ লাখ টাকার বেশি দুই দিনেও সন্ধান নেই বাঁশখালীর ব্যবসায়ী হাসানের, বাবার অপেক্ষায় দুই শিশু

সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতগামী গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে সরকারি জমিতে নির্মিত চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সালেহা বাপের পুল–বশির উল্লাহ মিয়াজী হাট জিসি সড়কের একটি অংশে এসব দোকানঘর গড়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, বাহারছড়া সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম এই সড়কটি দখল করে দোকান নির্মাণের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। সাম্প্রতিক সময়ে সেখানে কয়েকটি সড়ক দুর্ঘটনাও ঘটে।

এ নিয়ে স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্তে সরকারি খাস জমিতে অবৈধ দখলের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্টদের সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি।

এ অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি দোকানঘর অপসারণ করা হয়।

মো. ওমর সানী আকন বলেন, ‘সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনা রাখা হবে না। জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews