বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা বাঁশখালীতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র এখন সময়ের দাবি ২০ বছরের প্রবাস জীবনের ইতি, কফিনে ফিরল বাঁশখালীর মামুনুরের লাশ বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:::চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৮২ নম্বর শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আছরার উল্লাহ নুরী, ডা. রাশেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশর জিহাদী, স্যানিটারি ইনস্পেক্টর ছৈয়দুল আকবর, মেডিকেল টেকনোলজিস্ট জয়নাল আবেদীন, শিবলী দাশ, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম সহ সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাম রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ বিশেষ টিকাদান কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫ বছরের ১ দিন কম) মোট ৬৯ হাজার ৯৬৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উপজেলায় ৩০টি সেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৩৫ হাজার ৭০৫ জন ছেলে এবং ৩৪ হাজার ২৬০ জন মেয়ে শিশু টিকা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews