1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী ইকোপার্কে ছিনতাই মামলার আসামি ধইন্যা গ্রেপ্তার বাঁশখালী রুটে ৩ কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী পুঁইছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবককে এক লাখ টাকা জরিমানা সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির বার্তা নিয়ে বাঁশখালীতে আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান, ২ লাখ টাকা জরিমানা মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটা, লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দসহ অর্ধলক্ষ জরিমানা

বাঁশখালী ইকোপার্কে ছিনতাই মামলার আসামি ধইন্যা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জসিম উদ্দিন প্রকাশ ধইন্যা কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে উপজেলার দক্ষিণ জলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ডের মৃত জাকের হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাঁশখালী ইকোপার্ক এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর পাশাপাশি নতুন মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট