1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপন আস্তানায় অনলাইন জুয়ার আসর, বাঁশখালীতে তিন যুবকের জেল-জরিমানা এলাকাবাসীর সহায়তায় আটক, চেচুরিয়ায় মদপানে দুইজনের জেল-জরিমানা গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা শীলকূপে কৃষকের সাথে এ কেমন শত্রুতা: রাতের আঁধারে করলা ক্ষেত নিধন বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপিকে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৩টা থেকে শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক, অর্থ সম্পাদক মুহাম্মদ ইউসুফ, উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা জাহেদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ এনামুল হক রাহাত, শ্রমিক কল্যাণ সভাপতি রেজাউল করিমসহ সংসদীয় আসন-১৬ এর শীলকূপ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের পরিচালক মুহাম্মদ ওমর আলী, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, মুহাম্মদ জসিম উদ্দিন আসাদ, মাওলানা রফিকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে গণসংবর্ধনা দেওয়া হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট