1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপন আস্তানায় অনলাইন জুয়ার আসর, বাঁশখালীতে তিন যুবকের জেল-জরিমানা এলাকাবাসীর সহায়তায় আটক, চেচুরিয়ায় মদপানে দুইজনের জেল-জরিমানা গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা শীলকূপে কৃষকের সাথে এ কেমন শত্রুতা: রাতের আঁধারে করলা ক্ষেত নিধন বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::“আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল হক, উপজেলা একাডেমিক কর্মকর্তা এয়ার মুহাম্মদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন মানিক, মেডিকেল অফিসার রাজিব বিশ্বাস এবং উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক মো. শিহাব উদ্দিনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর অধিকার এবং সমাজে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সম্মান, সমঅধিকার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট