1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে দুই কোটির স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নে প্রায় দুই কোটি টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিন ঝিনুক (৩৮) এ বিষয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে কালীপুর গ্রামের জিন্নাত আলী তালুকদার বাড়িতে এ চুরি সংঘটিত হয়। প্রবাসী আবু তালেবের তালাবদ্ধ ঘরের দরজা ও স্টিলের আলমারির তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ১১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ এক লাখ টাকা নিয়ে যায়। স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল লকেট, গলার হার, আংটি, কানের দুল, নূপুর, হাতের বালা, নেকলেস ও মাথার টিকলি। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

ইউপি সদস্য জালাল উদ্দিন অভিযোগে স্থানীয় কয়েকজনকে (রাফি, মোরশেদ, দোলন, বায়া, সুমন, যাবের আহমদ, আজগরসহ অজ্ঞাতনামা) অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, তাদের স্বভাবচরিত্র খারাপ এবং এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার আগের দিন রাতেও তাদের একসাথে ঘুরাফেরা করতে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার খবর পেয়ে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট