বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটিতে ইয়াকুব হোসাইন সভাপতি, হান্নান সম্পাদক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সর্বাঙ্গীণ কল্যাণ, সম্মানজনক পুনর্বাসন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম এবং সাধারণ সম্পাদক মো. হাসান আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. ইয়াকুব হোসাইন (শাকিল)-কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ আবদুল হান্নানকে।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, বশির আহমেদ, মো. লিটন, মো. দেলোয়ার হোসাইন ও মো. সাইফুল ইসলাম (ফারাবী)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নূরুন্নবী, মো. ইলিয়াছ, মো. হাসান, মো. রমজান ও মো. আরার।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মাহফুজ রহমানকে। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. তানভীর কাদের সিকদার, সাদেক হোছাইন, মো. মাহমুদুল হাসান, মো. নোমান হাসান, মোজাহিদুল ইসলাম এবং ফারুকুর রহমান আফসার।

এছাড়া দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ওয়াহিদ হোসেন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জিসান উদ্দিন সাব্বির, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তানভীরুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ মো. শামীম এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের স্বার্থে সদস্যদের দায়িত্ব, কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় যে কোনো সময় কমিটিতে সংযোজন, বিয়োজন বা পরিবর্তন আনা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews