বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত বাঁশখালীতে প্রতিমা কারখানা পরিদর্শনকালে সিসিটিভি ও পাহারার নির্দেশ ওসি রবিউলের বাঁশখালী শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি মঈন উদ্দীন, সদস্যসচিব রতন চক্রবর্তী বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী

বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বাঁশখালীতে ধর্মীয় মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধ জয়ন্তী ধর্মীয় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাঁশখালী বৌদ্ধ সমিতির উদ্যোগে গঠিত ‘বুদ্ধ জয়ন্তী, ধর্মীয় মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা উদ্যাপন পরিষদ-২০২৬’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক এবং বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির। স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু অমিত বড়ুয়া।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্ম, শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণীজনদের মধ্যে ছিলেন বিমুক্তিবারিধি রত্নপ্রিয় মহাস্থবির, ভদন্ত লোকপ্রিয় মহাথেরো, জ্ঞানসারথি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির, ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবিরসহ বৌদ্ধ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া সমাজ, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সংবর্ধিত হন বাবু চন্দ্র গুপ্ত বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া, সুব্রত বড়ুয়া, অ্যাডভোকেট করুণা রঞ্জন বড়ুয়া, সুভাষ বড়ুয়া, রাহুল কান্তি বড়ুয়া, প্রভাষ বড়ুয়া, সুমিত্র সেন বড়ুয়া এবং প্রশান্ত কুমার বড়ুয়া।

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় বুদ্ধের আদর্শ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে মানবিকতা, সহনশীলতা ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews