1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুযোগ পেলে উপকূলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম অনলাইন জুয়ার ২৬৮ ওয়েবসাইট শনাক্ত, বন্ধে বিটিআরসিকে চিঠি: সিআইডি যোগদানের এক মাসেই চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালী থানার রবিউল হক বিকল স্লুইস গেটে জোয়ারের পানিতে তলাচ্ছে পুঁইছড়ির ঘরবাড়ি, সংস্কারের আশ্বাস পাউবোর বাঁশখালীতে ইয়াবা বিক্রেতা ও সেবনকারী আটক, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড জলদীতে মাদকবিরোধী চিরুনি অভিযান, কারাদণ্ড একজনের বাঁশখালীতে সাংবাদিকের পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ: এলাকায় উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঁশখালীতে মাদকের আসরে এসিল্যান্ড এর অভিযান, দুইজনের কারাদণ্ড অল্প বয়সেই নিভে গেল বাঁশখালীর চিকিৎসক আব্দুল মোস্তফার জীবনপ্রদীপ বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু

সুযোগ পেলে উপকূলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ায় উপকূলীয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “১ম উপকূলীয় বিজ্ঞান মেলা ও সেমিনার-২০২৬”। বুধবার প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালী ও ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন আমিরুল হক এমরুল কায়েস, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মো. নাজিম উদ্দিন সিদ্দিকী, বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহা ও মুনিরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য নারগিস সুলতানা চৌধুরী, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফোরকানুল হক, সহকারী শিক্ষক শাহিদা আক্তার, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলেখা বেগম ও আপন দাশ, ৬-৭ নম্বর ওয়ার্ডের সদস্য হেফাজতুর রহমান তারেক ও বাহাদুর আলম, ছাত্রনেতা জুনাইদ মো. রাসেল, গ্রন্থাগারিক রেশমিনা রেশমি ও নাজমা আক্তার প্রমুখ।

বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিজ্ঞান বিভাগের চারটি দল তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সেমিনারে বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের বহু মেধাবী শিক্ষার্থী সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের অভাব এবং গবেষণার অনুকূল পরিবেশ না থাকায় মূলধারার বিজ্ঞান শিক্ষা থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। অথচ যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে উপকূলের শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে বিজ্ঞান শিক্ষাকে শহরকেন্দ্রিক গণ্ডি থেকে বের করে প্রান্তিক জনপদে সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বিজ্ঞান ক্লাব, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট