1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাহারঘোনা সংস্কার পরিষদ ও কাহারঘোনা সমাজ উন্নয়ন পরিষদের যৌথ ব্যানারে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মুহাম্মাদ সেলিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী মো. আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ ওমর কাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারঘোনা সংস্কার পরিষদের সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, সমাজসেবক সিরাজুল ইসলাম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহেদুল ইসলাম, সমাজসেবক এনামুল হক, মোহাম্মদ ইসমাঈল, নজরুল ইসলম, মো. সেলিম, নুরুল ইসলাম, আমীর রহমান প্রমূখ।

প্রধান অতিথি মুহাম্মদ ওমর কাজী বলেন, ‘ইয়াবা ও জুয়ার ভয়াবহ বিস্তার আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই সময় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে, পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’  তিনি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সভাপতি মুহাম্মাদ সেলিম উদ্দীন বলেন, ‘মাদক শুধু একটি ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। কাহারঘোনাকে মাদকমুক্ত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি।’

বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। এতে কিশোর ও তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসার কারণে এলাকায় বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রাতের বেলায় নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এতে সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও জানান, পূর্বে স্থানীয়ভাবে মাদকবিরোধী উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ীভাবে সফল হয়নি। কিছু চিহ্নিত মাদক কারবারি, বিশেষ করে মাদক সম্রাট ‘ঘরজামাই রশিদ’ নামে পরিচিত একজন, পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ ওঠে। তাকে এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন—চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। নিয়মিত পুলিশ টহল জোরদার বা পুলিশ ফাঁড়ি স্থাপন। অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা সামগ্রিকভাবে সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহন।

বক্তারা বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছি। প্রশাসনের সহযোগিতা পেলে কাহারঘোনাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব।’

শেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট