1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: অনিয়মের অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলমের নেতৃত্বে নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, নাপোড়া বাজারে ৪ জন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত চাল কম পাওয়া যায়। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলার মীর হামিদকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকান এলাকায় ডিলার হেফাজ উদ্দিন মাস্টারের রোল, স্থিত বস্তা ও খালি বস্তার মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাকেও ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, “সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জনগণের অধিকার। এখানে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান শেষে ইউএনও সংশ্লিষ্ট ডিলারদের যথাযথভাবে চাল বিক্রির নির্দেশনা দিয়ে সতর্ক করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট