সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষায় নতুন নির্দেশনা, ক্যাশ কাউন্টার ব্যবহারের আহ্বান বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বন্ধের মুখে বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢেউটিন ও ত্রাণ বিতরণ বয়স্ক ভাতার প্রলোভনে জমি হেবা, বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন সাকিব উল আলম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে জামায়াতের গণমিছিল, সমাবেশে এমপির হুঁশিয়ারি বাঁশখালীতে সংঘর্ষ: ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বাঁশখালীতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১; আহত অন্তত ৮ বাঁশখালীতে মাছের ঘেরের ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত ১, আহত ২ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত টেকসই ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষায় নতুন নির্দেশনা, ক্যাশ কাউন্টার ব্যবহারের আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে আসা রোগীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার সরকারি ইউজার ফি তালিকাও প্রকাশ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেক রোগী কোথায় এবং কীভাবে পরীক্ষা করাতে হবে তা না জানায় ভোগান্তির পাশাপাশি অনিয়ম ও প্রতারণার অভিযোগও পাওয়া যাচ্ছিল। এ পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজমা আক্তারের উদ্যোগে চালু হওয়া ‘ক্যাশ কাউন্টার’ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত নিয়মে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ফি পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রোগীদের প্রথমে হাসপাতালের বহির্বিভাগে গিয়ে ৫ টাকার টিকিট সংগ্রহ করতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা লিখিয়ে হাসপাতালের কাঁচঘেরা ক্যাশ কাউন্টারে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে। পরে ২৪ নম্বর কক্ষের ল্যাবরেটরিতে নমুনা প্রদান করে নির্ধারিত সময়ে রিপোর্ট সংগ্রহ করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনার বাইরে অন্য কোথাও অর্থ লেনদেন না করার জন্য রোগীদের সতর্ক করেছে।

প্রকাশিত সরকারি ইউজার ফি তালিকা অনুযায়ী, Blood for MP, Sputum for AFB ও Gene Xpert পরীক্ষা বিনামূল্যে করা হবে। এছাড়া TC, DC, ESR, HB পরীক্ষার ফি ১২০ টাকা, RBS/FBS/2HABF ৬০ টাকা, Serum Creatinine ৫০ টাকা, Serum Bilirubin ৬০ টাকা, TSH ২০০ টাকা, HbA1c ৩০০ টাকা, CRP ১৫০ টাকা, Dengue NS1 ১৫০ টাকা, Dengue ICT (IgG+IgM) ১০০ টাকা, VDRL ৫০ টাকা, Urine R/E ২০ টাকা, Pregnancy Test ৮০ টাকা, Stool R/E ২০ টাকা, Tuberculin (Mantoux) Test ১০০ টাকা, HIV (ICT) ৩০০ টাকা, Blood Group ১০০ টাকা এবং CBC পরীক্ষার ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাঁশখালীর বিপুল জনসংখ্যার তুলনায় ল্যাবরেটরির লজিস্টিকস সীমিত। ফলে কোনো পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকলে রোগীদের ধৈর্য ধারণ করে পরীক্ষা পুনরায় চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সেবাগ্রহীতাদের সরকারি নিয়ম মেনে শুধুমাত্র ক্যাশ কাউন্টারের মাধ্যমে অর্থ পরিশোধ করে সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews