বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন সাকিব উল আলম

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে মো. সাকিব উল আলম-কে। তিনি বর্তমানে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে মো. সাকিব উল আলমকে কুতুবদিয়া উপজেলা ভূমি অফিস থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গত ২৯ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাকিব উল আলমকে কুতুবদিয়া থেকে রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, নতুন প্রজ্ঞাপনের ফলে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন মো. সাকিব উল আলম। তাঁর যোগদানের পর ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews